প্রশ্ন
আমি ডেকোরেশনের দোকানে কাজ করি। গত ঈদুল ফিতরে ঈদগাহে প্যান্ডেল করার কাজ আমাদের ওপর আসে। ঈদের আগের দিন কাজে যাওয়ার সময় আমার ওপর গোসল ফরজ ছিল। নিয়ত ছিল কাজ শেষ করে গোসল করে নেব।
পরে প্রশ্ন জাগে, মসজিদে তো এ অবস্থায় প্রবেশ করা যায় না। ঈদগাহে কাজের জন্য এ অবস্থায় আমি প্রবেশ করেছি? এখন হুজুরের কাছে মাসআলা জানতে চাই যে, অপবিত্র অবস্থায় কি ঈদগাহে প্রবেশ করা যাবে?।
-মানযূর, কচুয়া, চাঁদপুর।
উত্তর
গোসল ফরজ অবস্থায় ঈদগাহে প্রবেশ করা জায়েজ আছে।
তাতে অসুবিধা নেই। এ ক্ষেত্রে ঈদগাহের হুকুম মসজিদের মতো নয়।
* >الفتاوى السراجية< ص ৮: ولا بأس لهما بزيارة القبور والدخول في مصلى العيد.
–ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮১; উমদাতুল কারী ৩/৩০৫; আননাহরুল ফায়েক ১/১৩১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১৪৯
উৎস: আলকাউসার, নভেম্বর ২০২৫।
Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
dailymatrivumi24.com | Mohammad Salahuddin