জমিতে চাষ করা হতো মূলত ধান। একপর্যায়ে তিন ভাই ভাবলেন, তরমুজ চাষ করে দেখলে কেমন হয়। পরামর্শ করলেন একসঙ্গে। পূর্ব অভিজ্ঞতা নেই।
তার পরও শুরু করলেন আবাদ। প্রয়োগ করলেন আধুনিক কৃষিপ্রযুক্তি। প্রথমবারই ফলন পেলেন প্রত্যাশার চেয়ে বেশি।
উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া কালিকাবাড়ি গ্রামের এই তিন ভাই হলেন রাসেল, শাহাবুদ্দিন ও রিয়াদ।
যৌথ উদ্যোগে চাষ করা তরমুজের ভরা ফলন হয়েছে তাদের। চলতি মৌসুমে এক একর জমিতে তরমুজ চাষ করেছিলেন তাঁরা।
তিন ভাইয়ের পরিবার সূত্র জানায়, শুরুতে কিছুটা ঝুঁকি থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় ফলন হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি।
এদিকে, ক্ষেতজুড়ে তরমুজের সমারোহ দেখতে প্রতিদিন ভিড় করছে স্থানীয়রা।
Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬
dailymatrivumi24.com | Mohammad Salahuddin