বছরদুয়েক ধরেই অনেকটা আড়ালে ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। কাজ করা কমিয়ে দিয়েছেন। এরমধ্যেই আজ সোমবার সুখবর নিয়ে প্রকাশ্যে এলেন।
জানিয়েছেন, বিয়ে করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি।
সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’
Posted ২:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
dailymatrivumi24.com | Mohammad Salahuddin