দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (১২ জুলাই) ফেসবুকে লেখেন, “ডব্লিউএইচও’র এই পদক্ষেপটি জবাবদিহিতার জন্য একটি আশাব্যঞ্জক সূচনা। প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সঠিক তদন্ত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
তিনি মন্তব্য করেন, “এখন সময় এসেছে এই দুর্নীতির অভিযোগের স্থায়ী সমাধান করার। সায়মা ওয়াজেদকে স্থায়ীভাবে অপসারণ ও তার সুযোগ-সুবিধা বাতিল করে স্বচ্ছতা ফিরিয়ে আনা দরকার।”
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা চলমান থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় হেলথ পলিসি ওয়াচ। সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস এক ইমেইলে কর্মীদের এই তথ্য নিশ্চিত করেন।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫
dailymatrivumi24.com | Shimul Howlader