পর্যটন মৌসুম হওয়ায় পর্যাপ্ত হোটেল পাওয়া যাচ্ছে না বলে সিলেট পর্ব দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। তার পরিবর্তে যথারীতি ঢাকা পর্ব দিয়ে শুরু হওয়ার কথা ছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি, সিলেট দিয়েই দ্বাদশ বিপিএল শুরু হচ্ছে।
বিপিএলের পূর্ণাঙ্গ সূচিতে সেটাই প্রমাণ মিলেছে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে। একই দিন সন্ধ্যায় মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

সিলেট পর্ব শেষে চট্টগ্রামে হবে বিপিএল। সেখান থেকে ঢাকায় ফিরবে টুর্নামেন্ট।
৬ দলের মোট ম্যাচ হবে ৩৪টি। এলিমিনেটর, দুই কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। সূচি অনুযায়ী আগামী ১৯ জানুয়ারির দিন দুপুরে শুরু হবে এলিমিনেটর, আর রাতে প্রথম কোয়ালিফায়ার। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফারের তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।
২৩ জানুয়ারির ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।
সূচি অনুযায়ী দিনের ম্যাচের সময় নির্ধারিত হয়েছে দুপুর ১টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে শুক্রবারের ম্যাচ শুরু হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়।
Posted ২:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
dailymatrivumi24.com | Mohammad Salahuddin