ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

কুড়িগ্রামে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   ৫৩ বার পঠিত
কুড়িগ্রামে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রামের বি‌ভিন্ন সীমান্তে গত ২৪ ঘণ্টায় চোরাচালানবিরোধী অভিযানে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, সদর দপ্তরের সুস্পষ্ট নির্দেশনার আলোকে ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, বীজ এবং বিভিন্ন প্রকার কসমেটিকসসহ অবৈধ চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।
সীমান্তবর্তী এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মাদক ও চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ক‌ঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে’। অভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লেও জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa