ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

জমকালো আয়োজনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. শিমুল হাওলাদার, বিশেষ প্রতিনিধি
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   ৬৬ বার পঠিত
জমকালো আয়োজনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ২.৩০ ঘটিকায় সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে সংগঠনটি গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনও করবো। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক। তিনি বলেন, আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপরে অন্য দেশের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে।

উপস্থিত মাল্টিমিডিয়া রিপোর্টারদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, তোমরা সবাই তরুণ। তোমাদের এ বয়সটা থাকতে থাকতে চিনে রাখতে হবে, এ দেশে দেশপ্রেমিক কারা। দেশের বিরুদ্ধে কারা।

 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, ‘আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কার স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু আসে যায় না।’ আমিও একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে অন্য দেশে বিরোধিতা করেন কোনো অসুবিধা নেই।

 

গণভোট নিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা তো হ্যাঁ-না ভোটের কথা অস্বীকার করি না। যার প্রয়োজন সে ‘হ্যাঁ’ তে ভোট দেবে যার প্রয়োজন সে ‘না’ তে ভোট দেবে। এ স্বাধীনতা তো আমরা অর্জন করেছি। কিন্তু আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এ কথাটা মানুষকে মানতে হবে।

আলোচনা ও সম্মাননা প্রদান পরবর্তীতে বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টা থেকে।

 

উল্লেখ্য যে, ২০২৪ সালের এই দিনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa