ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে আড়াই হাজার রেইনকোট বিতরণ করলো ডিএনসিসি

ডেস্ক
সোমবার, ০৪ মে ২০২৬   ৩১ বার পঠিত
পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে আড়াই হাজার রেইনকোট বিতরণ করলো ডিএনসিসি

ঢাকা: বর্ষা মৌসুমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম সচল রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে আড়াই হাজার রেইনকোট বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (০৪ মে) সকালে গুলশান নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব রেইনকোট পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা ভোর থেকে অক্লান্ত পরিশ্রম করে নগরী পরিষ্কার রাখেন, আজকের আয়োজন তাদের জন্য। তাদের শ্রমেই নগরবাসী একটি পরিচ্ছন্ন পরিবেশ পায়।”

তিনি আরও বলেন, “গত ঈদে মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ বোনাসের ব্যবস্থা করেছেন, যা তাদের কাজের প্রতি সম্মান প্রদর্শনেরই একটি অংশ।”
অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর হুমায়ুন কবীর বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার জন্য নিয়মিতভাবে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর আগে শীতবস্ত্র, মাস্ক ও গামবুট দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার রেইনকোট বিতরণ করা হলো।

তিনি বলেন, “‘ক্লিন ঢাকা’ উদ্যোগকে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী আয়েশা খাতুন বলেন, “বর্ষার শুরুতেই রেইনকোট পেয়ে আমরা খুশি। আমাদের সুবিধা-অসুবিধার দিকে নজর দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
বক্তারা বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধি করলেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa