ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

দেশের ইতিহাসে প্রথমবারের মতো আসছে বিশাল অংকের বাজেট

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ জুন ২০২৬   ৩৪ বার পঠিত
দেশের ইতিহাসে প্রথমবারের মতো আসছে বিশাল অংকের বাজেট

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশাল অংকের বাজেট পেশ করতে যাচ্ছে নবনির্বাচিত সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত সরকারের প্রথম এই বাজেটটি ব্যয়ের দিক থেকে আগের সকল রেকর্ড অতিক্রম করতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল, যা ছিল তার আগের বছরের তুলনায় কিছুটা কম। তবে নতুন সরকার অর্থনীতির চাকা সচল করতে এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাড়াতে বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বাড়িয়ে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সরকারের সামনে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করা অন্যতম বড় চ্যালেঞ্জ। এছাড়া অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও কৃষি খাতে ভর্তুকি বজায় রাখা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো এই বিশাল বাজেটের অন্যতম কারণ। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, যার জন্য বড় অংকের বরাদ্দের প্রয়োজন হবে। এছাড়া ঋণের সুদ পরিশোধের বাড়তি চাপও বাজেটের আকার বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এটি বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সাধারণ মানুষের প্রত্যাশা, ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa