https://dailymatrivumi.com


ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাফিয়া দল হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দলটি কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২০ জুন) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
এ সময় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বেনজীর আহমেদকে দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন আহমেদ বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশা করছে।


