ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ৩২ বার পঠিত
এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত  

সুইডেনের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসিরা। এই জয়ে শেষ ষোলোতে পা রাখলো দিদিয়ের দেশমের শিষ্যরা। আর এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে।

দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল ১৯।

ম্যাচের শুরুর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স। ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর ৩২ মিনিটে ডি বক্সের ভেতরে মাইকেল ওলিসের পাস থেকে শট নেন এমবাপ্পে। এবারও ভাগ্য তার সঙ্গে ছিল না। বল পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিক নেন ওলিসে। তবে তার দুর্দান্ত শটটি পোস্টে লাগে। ফিরতি বলে উসমান ডেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। অবশেষে প্রথমার্ধের শেষ মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। উসমান ডেম্বেলের কাছ থেকে বল পেয়েছে জোরাল শটে বল জালে জড়ান এমবাপ্পে। এতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

আরও পড়ুন: আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, সর্বোচ্চ সতর্কতা

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। মাইকেল ওলিসের পাসে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা। এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় গোল। এরপর ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। এর মধ্যদিয়ে হ্যাটট্রিকের আশা জাগান রিয়াল মাদ্রিদ তারকা। তবে ম্যাচের ৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের অধিনায়ক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa