ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

নেইমারকে অনুপ্রেরণা মেনে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ৮৩ বার পঠিত
নেইমারকে অনুপ্রেরণা মেনে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

নিকো উইলিয়ামস, নেইমার।  ছবি: -সংগৃহীত

আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বজয়ের পর ট্রফি অর্জনের অন্যতম নায়ক নিকো উইলিয়ামস তাঁর এই সাফল্য উৎসর্গ করেছেন শৈশবের অনুপ্রেরণা ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের লক্ষ্যভেদে ১–০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্পেন। তোরেসের সেই জয়সূচক গোলের উৎস ছিলেন নিকো, যাঁর নিখুঁত হেড থেকে তৈরি সুযোগে মহামূল্যবান গোলটি আসে।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন প্রতিক্রিয়ায় নিকো বলেন: “আমি ভীষণ আনন্দিত, এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি তিনি আমাদের এই ম্যাচ দেখেছেন। এই শিরোপার একটি অংশ আমি তাকে উৎসর্গ করছি।”

অতিরিক্ত সময়ের প্রথম ভাগে নিকোর একটি গোল ভিএআরের (VAR) পর্যালোচনায় বাতিল হয় সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে। গোল বাতিলের আক্ষেপ ভুলে কিছুক্ষণ পরেই তোরেসকে দিয়ে গোল করিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই ২৪ বছর বয়সী উইঙ্গার। তিনি স্পষ্ট জানান, “গোলটি বাতিল হলেও আমার কোনো দুঃখ নেই। সবচেয়ে বড় বিষয় আমরা বিশ্বকাপ জিতেছি।”

আরও পড়ুন: আর্জেন্টিনার হারে ‘বিয়েটা আর হলো না’ পরীমণির!

পুরো আসরজুড়ে গতি ও সৃজনশীলতার স্বাক্ষর রাখা নিকো ফাইনালেও স্প্যানিশ আক্রমণের প্রাণভোমরা হয়ে উঠেছিলেন। বিশ্বজয়ের পরম মুহূর্তে নিজের আদর্শ ফুটবলারের প্রতি তাঁর এই শ্রদ্ধাবোধ ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa