https://dailymatrivumi.com


রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ করিমকে গ্রেপ্তার। ছবি: -সংগৃহীত
সিআর মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি হিসেবে রিজেন্ট হাসপাতালের বিতর্কিত চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানা পুলিশের আবেদনের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ সাহেদকে আটক করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, তাঁর বিরুদ্ধে পরোয়ানা থাকায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় সাহেদকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন: বিশ্বকাপের সেরা খেলোয়াড় ‘গোল্ডেন বল’ জিতলেন রদ্রি
দেশে করোনা মহামারীর সময়ে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান এবং রোগীদের কাছ থেকে বেআইনিভাবে বিপুল অর্থ আদায়ের তথ্য বেরিয়ে আসে।
হাসপাতাল সিলগালা ও মামলার পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে র্যাব অভিযান চালিয়ে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল।


