ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪   ৩৭ বার পঠিত
ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন

মধ্যপ্রাচ্যের দেশ  ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস লিক হয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) দেশটির জাতীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান থেকে প্রায় ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে তাবাসের একটি কয়লা খনিতে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভেতরে কয়েকজন খনি শ্রমিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ওই এলাকায় জরুরি উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। বিস্ফোরণের সময় সেখানে প্রায় ৭০ জন কর্মী কাজ করছিলেন। তবে কতজন খনিতে আটকা পড়েছেন তা এখনো স্পষ্ট নয়।

আটকে পড়াদের উদ্ধার ও তাদের পরিবারকে সহায়তা করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

ইরানের খনি শিল্পে এমন দুর্ঘটনা এটিই প্রথম নয়। ২০১৩ সালে দুটি পৃথক খনি দুর্ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বিভিন্ন ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হন। ২০১৭ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছিল।

তেল উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত হলেও ইরানের খনিগুলো থেকে প্রতি বছর ১৮ লাখ টন কয়লা উত্তোলন করা হয়। কিন্তু খনি এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি পরিষেবা না থাকায় প্রায়শই প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
সূত্র : আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa