ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

কথার উত্তর ভেসে আসে দেশের যে মসজিদে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩   ৪৩৪ বার পঠিত
কথার উত্তর ভেসে আসে দেশের যে মসজিদে

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

প্রায় ২৫০ বছরের প্রাচীন মসজিদ ‘আওকরা’। এটির নামকরণের পেছনে রয়েছে অলৌকিক ইতিহাস। প্রায় ২৫০ বছরের প্রাচীন এ মসজিদটিকে ঘিরে রয়েছে নানান কথা। লোকমুখে জানা যায়, মসজিদটির মাঝামাঝি অংশে দাঁড়িয়ে কেউ কথা বললে-প্রতিধ্বনি হয়। স্থানীয়রা বলেন, কথার উত্তর ভেসে আসতো! সেই থেকে মসজিদের নাম হয় ‘আওকরা মসজিদ’!

দিনাজপুরের খানসামা উপজেলা পরিসংখ্যানের তথ্য, মসজিদটি প্রায় আড়াই শ বছর পূর্বে বাংলা ১১৭২ সালে মীর্জা লাল বেগ মুসলিম সম্প্রদায়ের নামাজ মসজিদটি উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বেলান নদীর পূর্ব পাশে মীর্জার মাঠ নামক স্থানে অবস্থিত।

দীর্ঘকাল চলে যাওয়ার পর সংস্কারের অভাবে ধীরে ধীরে ধ্বংস হতে থাকে মসজিদটি। তবে মীর্জা লাল বেগের ওই মসজিদকে ঘিরে র্মীজার মাঠে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠত হয়। যা পরে সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।

এছাড়া একই স্থানে এলাকাবাসীর উদ্যোগে র্মীজার মাঠ আওকরা মসজিদ নিমণ মাধ্যমিক বিদ্যালয় নামে আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। মজার ব্যাপার হলো, মীর্জা সাহেব মসজিদটি প্রতিষ্ঠার সময় কি নাম রেখেছেন-সে বিষয়ে কোন সঠিক তথ্য কেউ দিতে পারেন না।

মানুষ এখনো এটির পাশ দিয়ে যাওয়ার সময় শব্দ করে কথা বলে, প্রতিধ্বনি শোনার আশায়। কিন্তু মসজিদের দেয়াল ফেটে গিয়ে নষ্ট হওয়ায় এবং এর গায়ে আগাছা জন্মেছে। এখন আর আগের মত আর আওয়াজ হয় না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us