ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

এবার বিশ্বকাপের ভিসা নিয়ে নতুন দাবি ইরানের

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   ২১ বার পঠিত
এবার বিশ্বকাপের ভিসা নিয়ে নতুন দাবি ইরানের

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র দুই সপ্তাহ বাকি। ঠিক এই মুহূর্তে মাঠের ফুটবল ছাপিয়ে আলোচনায় চলে এসেছে ইরান দলের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার বিষয়। দুই দিন আগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইরানের মূল ঘাঁটি বা বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে।

তবে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই তাদের খেলতে হবে আমেরিকার মাটিতে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াতের জন্য ফুটবলার ও সাপোর্ট স্টাফদের ‘মাল্টিপল-এন্ট্রি ভিসা’ (একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ভিসা) দেওয়ার নতুন দাবি তুলেছে ইরান।

ইরানের ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ এই দাবি জানিয়ে বলেছেন, ‘যেহেতু বিশ্বকাপে তাদের ক্যাম্প মেক্সিকোতে, তাই ম্যাচ খেলার জন্য ফুটবলারদের বারবার যুক্তরাষ্ট্রে ঢুকতে ও বের হতে হবে। তাই সব খেলোয়াড়দেরকে মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে হবে যুক্তরাষ্ট্রকে।’

তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই যুক্তরাষ্ট্র সরকার ইরানের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের সব ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে।

ইরান ফুটবল দলের অনেক সদস্যই এখনো যুক্তরাষ্ট্রের ভিসা হাতে পাননি। বর্তমানে বিশ্বকাপের প্রস্তুতি সারতে ইরানের ফুটবলাররা অবস্থান করছেন তুরস্কে। সেখান থেকেই দলের খেলোয়াড় ও অফিশিয়ালরা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।

গত ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক পরিস্থিতির কারণে যারা আগে আবেদন করতে পারেননি, তারাও এখন সশরীরে দূতাবাসে গিয়ে ভিসার কাগজপত্র জমা দিচ্ছেন। পাশাপাশি পুরো ইরান স্কোয়াড ইতোমধ্যে কানাডার ভিসার জন্যও আবেদন করে রেখেছে। কারণ গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দল যদি নকআউট পর্বে উঠতে পারে, তবে সেই ম্যাচগুলো তাদের খেলতে হবে কানাডার মাটিতে।

এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলছে ইরান। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে লস অ্যাঞ্জেলেসে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। এর ছয় দিন পর ক্যালিফোর্নিয়াতে তারা মাঠে নামবে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে ইরানের প্রতিপক্ষ মিসর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa