ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

কক্সবাজারে হামের উপসর্গে ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
কক্সবাজারে হামের উপসর্গে ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত  

কক্সবাজারে হামের উপসর্গে রোহিঙ্গা আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রোহিঙ্গা তিন শিশুসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। শনিবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

ভুক্তভোগী শিশু আরফান (১৩ মাস) উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নবী হোছনের ছেলে।

ডা. ছাবের বলেন, সারাদেশে হামের প্রাদুর্ভাবের প্রথমদিকে কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে ছিল। সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত এক মাসে সংক্রমণ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকায় হামের উপসর্গে শিশুর মৃত্যুর হার দিন দিন কমছিল। কিন্তু গত ২১ জুনের এক শিশুর মৃত্যুর পর ১৩ দিনের ব্যবধানে রোহিঙ্গা আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, গত বুধবার (১ জুলাই) হামের উপসর্গ নিয়ে ভুক্তভোগী রোহিঙ্গা শিশু আরফান’কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় শিশুটির জ্বর, কাঁশি, খিঁচুনি, নিউমোনিয়া ও রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত সমস্যায় ভুগছিল। বৃহস্পতিবার মধ্যরাতের পর শারীরিক অবস্থার অবনতির ঘটনায় ওই শিশু মারা যায়।

আরও পড়ুন: শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি

এ নিয়ে রোহিঙ্গা তিন শিশুসহ জেলায় হামের উপসর্গের মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়ালো বলে জানান তিনি।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, গত ১ জানুয়ারী থেকে জেলায় এ পর্যন্ত হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৬৮ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ১৬৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০৪ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa