ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

কাঁটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, দুজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ৬ বার পঠিত
কাঁটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, দুজনের মৃত্যু

ছবি: সংগৃহীত  

রাজধানীর এলিফ্যান্ট রোড সংলগ্ন কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় শুক্রবার রাত তিনটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, মো. জনি (২৫) ও আব্দুস সালাম (১৯)। অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় ভবনটি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আব্দুস সালামকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ওই ভবনের ভেতরে আর কেউ আটকে নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us