ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে দুই শ্রমিকের মৃত্যু

শুক্রবার, ২৪ জুলাই ২০২০   ৩২৮ বার পঠিত
কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে দুই শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু্ই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হ‌লেন কা‌শিয়ানী উপ‌জেলার সিংগা প‌শ্চিমপাড়ার নেপাল সমাদ্দারের ছেলে সুজিত সমাদ্দার (৪০) এবং রবি চরণ বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৩৫)।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-প‌রিদর্শক (এসআই) লিয়াকত হোসেন জানান, সকাল থেকে সিংগা পশ্চিমপাড়ার এক স্থান থেকে মাটি কেটে ট্রলারে করে খাল পার হয়ে শ্যামল দত্তের বাড়িতে এনে রাখছিলেন সুজিত ও গোবিন্দসহ পাঁচ শ্রমিক। মাটি রেখে খালি ট্রলার নিয়ে ফেরার পথে খালের উপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ট্রলারটি বিদ্যুতায়িত হয়। এতে ওই সময় ট্রলা‌রে থাকা সু‌জিত ও গো‌বিন্দ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us