ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ২৭ জুলাই ২০২০   ৩২৮ বার পঠিত
গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ শিপন শেখ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্প।

মাদক ব্যবসায়ী শিপন শেখ মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের মোজহার শেখের ছেলে।

সোমবার (২৭ জুলাই) সকালে র‌্যাব-৮ এর কোম্পানি স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, মাদক বেচা কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশ্চর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী শিপন শেখকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ব্যবসায়ী শিপন শেখ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে তাকে ধরা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa