ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

চাঁদে পাড়ি দিল পাকিস্তানের প্রথম স্যাটেলাইট

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ মে ২০২৪   ৫১ বার পঠিত
চাঁদে পাড়ি দিল পাকিস্তানের প্রথম স্যাটেলাইট

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান চাঁদে স্যাটেলাইট পাঠিয়েছে। আইকিউব-কিউ নাম দেওয়া এ চন্দ্র অভিযানে পাকিস্তানকে সহায়তা করছে চীন।

শুক্রবার (৩ মে) চীনের তৈরি চ্যাং’ই-৬ চন্দ্রযানে করে চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। খবর সংবাদমাধ্যম ডন’র।

চন্দ্র অভিযানে চীনের তৈরি লং মার্চ-৫ রকেটে বহন করা হচ্ছে পাকিস্তানের স্যাটেলাইটটি। পাকিস্তানের ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির (আইএসটি) ওয়েবসাইট ও চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে উৎক্ষেপণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে।

স্যাটেলাইটটির সফল উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দেশের জনগণ ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, আইকিউব-কিউ মিশন পাকিস্তানের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন, এ ক্ষেত্রেও তারা নিজেদের দক্ষতা প্রমাণ করছেন।

আইএসটির কোর কমিটির সদস্য ড. খুররম খুরশিদ বলেছেন, স্যাটেলাইটটি পাঁচদিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছাবে। পরবর্তী ৩ থেকে ৬ মাসের জন্য চাঁদের চারদিকে প্রদক্ষিণ করবে। চীনের লং মার্চ-৫ রকেটের মাধ্যমে এ মিশন পরিচালিত হচ্ছে।

তিনি জানান, স্যাটেলাইটটি চন্দ্রপৃষ্ঠের ছবি তুলে পাঠাবে এবং পাকিস্তানে গবেষণার জন্য সেখান থেকে তথ্য সরবরাহ করবে। চন্দ্রপৃষ্ঠের ছবি তোলার জন্য দুটি অপটিক্যাল ক্যামেরা বহন করেছে আইকিউব-কিউ।

চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকোর যৌথ সহায়তায় স্যাটেলাইটটির নকশা ও তৈরি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us