ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়ার জয়

স্পোর্টস ডেস্ক
বুধবার, ১৭ জুন ২০২৬   ১৪ বার পঠিত
জর্ডানকে হারিয়ে অস্ট্রিয়ার জয়

প্রথম হাফে জর্ডানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিলো ইউরোপের দল অস্ট্রিয়া। তবে দ্বিতীয় হাফের শুরুতেই সমতায় ফেরে জর্ডান। কিন্তু আবারও লিড নেয় অস্ট্রিয়া, আর সেই গোল আর শোধ করতে পারেনি জর্ডান। উল্টো বাড়ানো সময়ে পেনাল্টি থেকে আরও একটি গোল করে অস্ট্রিয়া। ফলে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল তারা।

জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে অস্ট্রিয়া। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারা। ম্যাচের প্রথম হাফে রোমানো স্মিড অস্ট্রিয়াকে লিড এনে দেন। সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয় হাফের শুরুতেই ঘুরে দাঁড়ায় নবাগত দল জর্ডান। ৫০তম মিনিটে নুর আল-দ্বীনের ক্রস থেকে হেডে গোল করেন আলী ওলওয়ান। তবে এরপর একের পর এক আক্রমণ চালিয়ে গেছে অস্ট্রিয়া।

আরও পড়ুন: মেসির হ্যাটট্রিকে আলজেরিয়া বিধ্বস্ত

৭০তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। তবে ভিএআর-এর কারণে গোলটি বাতিল হয়। তবে তার ৬ মিনিট পরই আত্মঘাতী গোল থেকে আবারও লিড পেয়ে যায় অস্ট্রিয়া। আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে অস্ট্রিয়ার সহজ জয় নিশ্চিত করেন দলটির অভিজ্ঞ স্ট্রাইকার মার্কো আর্নাউতোভিচ। গ্রুপ ‘জে’-এর এই ম্যাচে অস্ট্রিয়া জয় পাওয়ায় টেবিলের দুইয়ে উঠে এলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa