ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

জাতিসংঘ মহাসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ইসরায়েলের

বুধবার, ০২ অক্টোবর ২০২৪   ৭৮ বার পঠিত
জাতিসংঘ মহাসচিবকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ইসরায়েলের

ইসরায়েল বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। তেল আবিবের অভিযোগ, সংস্থাটির প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ‘যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহ নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি (গুতেরেস) একজন ইসরায়েলবিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন।

কাটজ আরো বলেন, গুতেরেস ‘হামাস, হিজবুল্লাহ, হুতিদের হত্যাকারী এবং এখন ইরানের মতো বিশ্বব্যাপী সন্ত্রাসের জননী’কে সমর্থন দিয়েছেন। তিনি আগামী প্রজন্মের কাছে জাতিসংঘের ইতিহাসে দাগ হয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুতেরেস মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের নিন্দা জানিয়ে বলেন, ‘এই সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই একটি যুদ্ধবিরতি প্রয়োজন।

ইসরায়েল জাতিসংঘের কড়া সমালোচক হয়ে উঠেছে, বিশেষ করে গত বছরের ৭ অক্টোবর হামাস হামলার পর থেকে দেশটির সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্ক আরো অবনতি হয়েছে। গুতেরেস বারবার গাজা ও লেবাননে চলমান সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন।

সূত্র : এএফপি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa