ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২২ বার পঠিত
জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল

ছবি: সংগৃহীত  

বিশ্বকাপে নক আউট পর্বের ম্যাচে বল দখল, আক্রমণ কিংবা পাসিং– সব জায়গাতেই একক আধিপত্য দেখাল ব্রাজিল। প্রথমার্ধে ব্রাজিল গোল হজম করে জাপানের কাছে। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় অন্য এক ব্রাজিলকে। জাপানকে পাত্তাই দেয়নি এবার। শেষ পর্যন্ত দাপুটে খেলেই জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল আর জাপান। রোমাঞ্চকর লড়াই শেষে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে কার্লো আনচেলত্তির দল। তৃতীয় মিনিটেই প্রথম ভালো সুযোগ তৈরি করে ব্রাজিল। বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েসের জোরালো শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে বাইরে চলে যায়।

এরপর ভিনিসিয়াস জুনিয়র, রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের নেতৃত্বে একের পর এক আক্রমণ শানায় সেলেসাওরা। তবে জাপানের সুসংগঠিত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি ব্রাজিল।

বলের দখলে পিছিয়ে থাকলেও নিজেদের পরিকল্পনায় অটুট ছিল জাপান। নিচু ব্লকে রক্ষণ সাজিয়ে তারা ব্রাজিলের আক্রমণ ঠেকানোর পাশাপাশি প্রতিআক্রমণের সুযোগ খুঁজছিল। হাইড্রেশন ব্রেকের পরই সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন করে এশিয়ার দলটি।

ম্যাচের ২৯তম মিনিটে দ্রুত আক্রমণে উঠে আসেন কাইশু সানো। ড্রিবলিংয়ের দারুণ নৈপুণ্যে কয়েকজন ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত কোণাকুণি শটে বল জড়িয়ে দেন জালে। ব্রাজিল গোলরক্ষকের কিছুই করার ছিল না। জাপানের জার্সিতে এটি সানোর প্রথম আন্তর্জাতিক গোল। আর সেই গোলেই নকআউট মঞ্চে এগিয়ে যায় সামুরাই ব্লুরা।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য আক্রমণের গতি আরও বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়াস, রায়ান ও মার্তিনেল্লিরা একাধিকবার জাপানের রক্ষণে চাপ সৃষ্টি করলেও শেষ পাস ও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা মেলেনি।

অন্যদিকে, এগিয়ে যাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে জাপান। রক্ষণ সামলানোর পাশাপাশি দ্রুত পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর চেষ্টাও চালায় তারা। ফলে প্রথমার্ধের শেষ পর্যন্ত এক গোলের মূল্যবান লিড ধরে রাখতেই সফল হয় সামুরাই ব্লুরা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে ব্রাজিল। ৫১তম মিনিটে দানিলোর নিখুঁত চিপ পাস থেকে ব্রুনো গিমারায়েসের শক্তিশালী হেড অসাধারণ দক্ষতায় আটকে দেন গোলরক্ষক সুজুকি।

তবে পাঁচ মিনিট পরই আসে কাঙ্ক্ষিত সমতা। ৫৬তম মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলার মধ্যে বল পেয়ে দারুণ হেডারে জাপানের জাল কাঁপান ক্যাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডারের গোলে ১-১ সমতায় ফিরে নতুন উদ্যমে খেলতে শুরু করে ব্রাজিল।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় সেলেসাওরা। একের পর এক আক্রমণে জাপানের রক্ষণকে ব্যস্ত রাখেন ভিনিসিয়াস, মার্টিনেল্লি, এন্ড্রিক ও ব্রুনো গিমারায়েসরা। দুর্দান্ত কয়েকটি সেভ করে দীর্ঘ সময় দলকে ম্যাচে টিকিয়ে রাখেন জাপানের গোলরক্ষক সুজুকি।

তবে শেষ রক্ষা হয়নি। শেষ মুহূর্তে নিজেদের বক্সের ঠিক বাইরে ভয়াবহ ভুল করেন তাকানা। বল হারাতেই ব্রুনো গিমারায়েস নিখুঁত থ্রু পাস বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লির উদ্দেশে। মুহূর্তের মধ্যে বাঁ পা থেকে ডান পায়ে বল সরিয়ে দুর্দান্ত শট নেন আর্সেনাল ফরোয়ার্ড। সুজুকিকে পরাস্ত করে পোস্টে লেগে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল শিবির।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa