ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

জাপান বধের লক্ষ্যে হিউস্টনে ব্রাজিল দল

স্পোর্টস ডেস্ক
রবিবার, ২৮ জুন ২০২৬   ৯ বার পঠিত
জাপান বধের লক্ষ্যে হিউস্টনে ব্রাজিল দল

ছবি: সংগৃহীত  

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে প্রথম নকআউট রাউন্ড তথা শেষ ৩২-এর লড়াইয়ে নামার জন্য প্রস্তুত লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। সোমবার রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে তাদের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী দল জাপান। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির সুবাতাস বইছে। গত শুক্রবারের অনুশীলনে নানা কারণে ৮ জন নিয়মিত ফুটবলার অনুপস্থিত থাকলেও, শনিবার সকালে পূর্ণ স্কোয়াড নিয়ে পুরোদমে ঘাম ঝরিয়েছে সেলেসাওরা।

পেশির চোটের কারণে স্কটল্যান্ড ম্যাচের মাঝপথে মাঠ ছাড়া উইঙ্গার রাফিনহা এখনো ডান উরুর ইনজুরির চিকিৎসাধীন রয়েছেন। তিনি ছাড়া দলের আর কোনো চোটের সমস্যা নেই। রাফিনহা দলের সাথে হিউস্টনেও যাচ্ছেন না। রাফিনহা বাদে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচের পুরো একাদশকেই সোমবার জাপানের বিপক্ষে মাঠে নামাতে যাচ্ছেন ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি।

আর এটি যদি সত্যি হয়, তবে ব্রাজিলের ডাগআউটে বসার পর এই প্রথম টানা দুটি ম্যাচে একই শুরুর একাদশ নামিয়ে এক নতুন ইতিহাস গড়বেন এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান।

রাফিনহার অনুপস্থিতিতে গত ম্যাচে একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তরুণ তুর্কি রায়ান। আক্রমণভাগ সামলানোর পাশাপাশি ডিফেন্সে নেমে এসে বল রিকভারি করার ক্ষেত্রে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স আনচেলত্তির মন জয় করে নিয়েছে। তাই সোমবারের ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র ও মাথেউস কুনহার সাথে আক্রমণভাগে রায়ানের থাকা একদম নিশ্চিত।

শনিবারের অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিলো। সেখানে কোনো জটিল কৌশলগত অনুশীলন প্রকাশ্যে না আনলেও মাঠের পজিশনিং থেকে কিছু স্পষ্ট আভাস পাওয়া গেছে। অনুশীলনে ডিফেন্সে ৫ জনের একটি লাইনের সামনে ৪ জনের মাঝমাঠ সাজিয়ে এবং মাঠে ডামি বা ম্যানিকুইন বসিয়ে বিশেষ ড্রিল করানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

এটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, সোমবারের ম্যাচে জাপান এক নিরেট ও জমাটবদ্ধ রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামবে এবং তা ভাঙার জন্যই বিশেষ ছক কষছেন আনচেলত্তি।

এর আগে গত শুক্রবার স্কটল্যান্ড ম্যাচের ধকল সামলাতে প্রথম একাদশের ৮ জন তারকা, গোলরক্ষক আলিসন, দানিলো, মার্কিনহোস, গাব্রিয়েল মাগালেস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা এবং মাথেউস কুনহাকে বিশ্রামে রেখে শুধু হালকা রিঅ্যাক্টিভ ও রিজেনারেটিভ ব্যায়াম করানো হয়েছিল। সেদিন মাঠে নেমেছিলেন কেবল ভিনিসিয়ুস, রায়ান ও দগলাস সান্তোস। তবে, শনিবার সেই ক্লান্তি ঝেড়ে ফেলে সবাই পুরোদমে মাঠে নেমে পড়েন, যেখানে সবার আগে মাঠে এসে নেতৃত্ব দেন অভিজ্ঞ কাসেমিরো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa