ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

টাঙ্গাইলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

রবিবার, ২৬ জুলাই ২০২০   ৩৯৭ বার পঠিত
টাঙ্গাইলে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় ট্রেন স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর হতে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় কেউ হতাতত হয়নি। আজ ভোরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘণ্টা খানেকের মধ্যে ট্রেনটি উদ্ধার করতে সক্ষম হবে। এরপর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের ট্রেনটি (মিটার গ্রেজ) টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় পৌছালে সেতু পূর্ব স্টেশনের স্টেশন মাস্টার পয়েন্ট না পাল্টিয়ে ব্রড গ্রেজ লাইনে পরিবর্তন করে দেয়। এ কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। এসময় উত্তর ও দক্ষিণ বঙ্গের চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে। এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করবে। তবে রেল লাইন সচল হতে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগবে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us