ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদ উল্লাহ

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   ৩৪ বার পঠিত
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদ উল্লাহ

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে সিরিজ শেষেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেওয়ার ঘোষণা আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছুদিন খেলার কথা জানিয়েছেন তিনি।

২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদ উল্লাহ।

আজ টি-টোয়েন্টি থেকে নিলেন। এখন বাকি থাকল শুধু ওয়ানডে। তার অবসরের ইঙ্গিত অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন জানিয়ে আজ মাহমুদ উল্লাহ বলেছেন, ‘সিরিজের শেষেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব।

সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। এ নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি।’
বিদায়ের এটাই সঠিক সময় বলে জানিয়েছেন মাহমুদ উল্লাহ।

৩৮ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘মনে করি, এটাই সঠিক সময়। এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা ভাবলে, দলের জন্যও এটাই সঠিক সময়।’
সংক্ষিপ্ত সংস্করণে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় মাহমুদ উল্লাহর। টি-টোয়েন্টিতে পরে নিজেকে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩৯ ম্যাচ খেলে ২৩৯৫ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪। আর অফস্পিনে নিয়েছেন ৪০ উইকেট। ক্যারিয়ারের শেষ দুই ম্যাচে সংখ্যাটা বাড়ানোর সুযোগ থাকছে তার। সঙ্গে ব্যাটে-বলে দারুণ কিছু করে বিদায় রাঙানোরও সুযোগ পাচ্ছেন ৩৮ বছর বয়সী ব্যাটার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa