ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, কাল থেকে কার্যকর

সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   ৭৬ বার পঠিত
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, কাল থেকে কার্যকর

দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হওয়া স্বর্ণের দাম কিছুটা কমেছে। প্রতি ভরি ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম কমেছে এক হাজার ৩৬৫ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৪২ হাজার ১৬১ টাকায়।

 

আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে এক লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৫৭৫ টাকা করা হয়েছে।

 

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ৭৪১ টাকা; ২১ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ৬২৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি দুই হাজার ২৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৮০ টাকা।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us