ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

দেশের মানুষ আ. লীগের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত : ডা. জাহিদ

বুধবার, ০২ অক্টোবর ২০২৪   ৪২ বার পঠিত
দেশের মানুষ আ. লীগের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত : ডা. জাহিদ

দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মানুষের ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা। এগুলো যাতে দ্রুত স্থিতিশীল হয়। অতীতে যারা এসবের বিরোধিতা করেছে তারা এখনো প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সর্বত্রই বিরাজমান। তাদের একটাই লক্ষ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। স্বৈরাচারীর দোসরদের এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে।

ডা. এ জেড এম জাহিদ আরও বলেন, স্বৈরাচারীর দোসরদের অল্প কিছু পালিয়ে গেছে। বিগত সময়ের আন্দোলনে যারাই নির্যাতন চালিয়েছে তাদের দেশে ফেরত এনে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিগত সময়ে বিরোধী নেতাকর্মীদের নামে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

নির্বাচনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। যেকোনো প্রয়োজনে বিএনপি সরকারের পাশে থাকবে বলেও উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa