ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ধর্মীয় সহিংসতার আগুন জ্বালাতে, মহানবীকে নিয়ে কটূক্তি, হিন্দু-মুসলিম ২ ছাত্রলীগ কর্মী আটক

শনিবার, ১২ অক্টোবর ২০২৪   ৫১ বার পঠিত
ধর্মীয় সহিংসতার আগুন জ্বালাতে, মহানবীকে নিয়ে কটূক্তি, হিন্দু-মুসলিম ২ ছাত্রলীগ কর্মী আটক

ধর্মীয় অপপ্রচারের অভিযোগে পিরোজপুরের নাজিরপুরের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছেন পুলিশ। পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী জরুরি ভিত্তিতে তাদের আটক ও পরিস্থিতি নিয়ন্ত্রণ না করলে এখানেও ধর্মীয় সহিংসতার আগুন জ্বলতো।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে পিরোজপুর জেলা পুলিশ এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে দুইজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

 

আটককৃতরা হলো- নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) ও উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।

 

আটককৃতরা ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, আটককৃতরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান বলেন, তারা মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুক আইডিকে কমেন্ট ও তা পোস্ট করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তথ্য প্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে ঢাকার নারায়নগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করেন। ওই ধরনের স্ট্যাটাস ও কমেন্টের ফলে এলাকায় এক অস্তিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।

 

থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ বলেন, ফেসবুকে ওই লেখার জের ধরে সৈকত মৃধার বাড়ির এলাকায় জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের ১২ জন শিবির কর্মী যায়। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ওই সব শিবির কর্মীদের পুলিশ হেফাজতে আনেন।

নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বলেন, নৈলতলা গ্রামে অস্তিতিশীল পরিবেশের সৃষ্টির খবর পেয়ে শুক্রবার বিকেলে সেখানে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু রাতে কিছু শিবির কর্মীরা সেখানে গেলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa