নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে বন্দর থানার মদনপুরে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- হযরত আলী (৮ শতাংশ), মিম (৪১ শতাংশ), সুলতানা (৯০ শতাংশ), মান্নান (৩০ শতাংশ) এবং সিয়াম (৭৭ শতাংশ) দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন: টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ
দগ্ধদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।