ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

পদ ছাড়তে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টা সময় দিলেন আন্দোলনকারীরা

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   ৪৫ বার পঠিত
পদ ছাড়তে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টা সময় দিলেন আন্দোলনকারীরা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদ ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। বঙ্গভবন ঘেরাও কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেওয়া হয়েছে।

 

বর্তমান রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর অ্যাখ্যা দিয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনের সামনে থেকে এই ঘোষণা দেওয়া হয়। ২৪ ঘণ্টার আলটিমেটামে কাজ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। তাই আমরা তাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা জানি তাকে কিভাবে পথ থেকে সরাতে হয়।’

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তারা ঘেরাও ও অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে বঙ্গভবনের সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা।

বঙ্গভবনের সামনের মোড়ে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিকেলে বিক্ষোভ করতে দেখা গেছে ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি’র ব্যানারে কয়েকজন বিক্ষুব্ধ জনতাকে। অন্যদিকে একদল শিক্ষার্থী ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে একই দাবিতে অবস্থান নেয়।

এদিকে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 

প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি ও জলকামান।

 

সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তার কাছে শেখ হাসিনার পদত্যাগসংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। এ নিয়ে সোমবার দিনভর নানা বিতর্ক ও সমালোচনা চলে দেশজুড়ে। এর পর থেকেই বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদে তার থাকা নিয়ে প্রশ্ন ওঠে।

 

অন্যদিতে ছাত্রলীগ নিষিদ্ধে আলটিমেটাম দেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকা গণজমায়েত থেকে।

 

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়ে সরকারকে এ আলটিমেটাম বেঁধে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us