ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৮ বার পঠিত
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত  

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট (পর্যটন) ভিসা সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এই সুবিধা পুনরায় চালু হবে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) একটি অনুষ্ঠানে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে বাংলাদেশিদের জন্য সাধারণ ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত সরকার। তবে এই সময়ে সীমিত পরিসরে জরুরি চিকিৎসা (মেডিকেল) ভিসা ও বাণিজ্য (বিজনেস) ভিসা চালু রাখা হয়েছিল। এই দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে আগামী ২৮ জুন থেকে সব ধরনের পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে ভারতীয় ভিসা।

সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত করে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে গত ১২ জুন তিনি বাংলাদেশে এসে পৌঁছান।

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন শিগগিরই সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালেই বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরপরই আইভ্যাক-এর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বাংলাদেশিদের জন্য আনন্দের এই বার্তা ও ট্যুরিস্ট ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa