ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বাজার সিন্ডিকেটের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সরকার

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   ৩৭ বার পঠিত
বাজার সিন্ডিকেটের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে সরকার

বাজার সিন্ডিকেট নিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘স্পষ্টভাবে বলতে চাই-যেকোনো প্রকার সিন্ডিকেটের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।’

 

বৃহস্পতিবার রাজধানীর বেগুনবাড়িতে মহানগরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘আমাদের টাস্কফোর্স অভিযান পরিচালনা করছে। সিন্ডিকেট ভাঙার জন্য প্রত্যেক পর্যায়ে কাজ করে যাচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যেসব প্রতিষ্ঠান সরাসরি কৃষকের কাছ পণ্য কিনে গ্রাহক পর্যন্ত পৌঁছে দেবে তাদের সহযোগিতা করা হবে। সরকারের দিক থেকে লজিস্টিক কিংবা ঋণ সুবিধা দেয়া হবে।’

 

আসিফ মাহমুদ বলেন, ‘প্রস্তাব এসেছে কীভাবে বিকল্প কৃষি বাজার পরিচালনা করা যায়। প্রত্যেকটা বাজারে প্যারালাল হিসেবে কীভাবে কৃষি বাজার চালু করা যায়। যেখানে কৃষক তার পণ্য নিজে বিক্রি করবেন। সিন্ডিকেট বা ফরিয়াদের যে দৌরাত্ম্য সেটা যাতে চিরতরে নির্মূল করা যায়।’

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us