ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বার্সার কাছে নিজেদের মাঠে ১ হালি গোল খেয়ে বিধ্বস্ত রিয়াল

শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   ৪৪ বার পঠিত
বার্সার কাছে নিজেদের মাঠে ১ হালি গোল খেয়ে বিধ্বস্ত রিয়াল

খেলার শেষ দিকে আর বার্সেলোনার কাছে পাত্তাই পায়নি রিয়াল। ৮৪তম মিনিটের মধ্যে স্কোরলাইন হয়ে যায় ৪-০। এর মধ্যে একটি করে গোল করেন ইয়ামেল ও রাফিনহা তার আগে ২ গোল করেন লেভানডোভস্কি।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলো রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্সেলোনার অফ সাইড ফাঁদে পড়লো প্রত্যেকটা। দ্বিতীয়ার্ধে যেন রিয়াল পাত্তাই পেলো না। আক্রমণ-রক্ষণ সবখানেই দাপট দেখালো বার্সা। ২ মিনিটে ২ গোল দিয়ে বার্সাকে চালকের আসনে বসালেন রবার্ট লেভানডোভস্কি। এরপর লামিনে ইয়ামেল ও রাফিনহার গোলে রিয়ালের জালে এক হালি গোল পূর্ণ করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

 

আজ লা লিগার ম্যাচে রিয়ালের ঘরের মাঠে বার্নাব্যুতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি।

 

এদিন প্রথমার্ধে লড়াই ছিল বার্সেলোনার হাইলাইন ডিফেন্স আর রিয়ালের তারকায় ঠাসা আক্রমণভাগ। যেখানে পুরোদমে সফল কাতালান ক্লাবটি। একাধিকবার অফসাইডের ফাঁদে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা।

 

বিরতি থেকে ফিরেও শুরুতে রিয়ালই আক্রমণে দাপট দেখাচ্ছিল। কিন্তু চিত্রনাট্য ঘুরে যায় স্রেফ ২ মিনিটের ব্যবধানে। ৫৪ ও ৫৬তম মিনিটে দুই গোল করেন লেভানডোভস্কি।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa