ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বিটিভিসহ আরো ২টি চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৫ জুন ২০২৬   ২৮ বার পঠিত
বিটিভিসহ আরো ২টি চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটলো। বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া বড় সঙ্কট কেটে গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন ‘বিটিভি’র (বাংলাদেশ টেলিভিশন) পাশাপাশি দেশের শীর্ষ দুই বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘সময় টিভি’ ও ‘টি-স্পোর্টস’-এ সরাসরি সম্প্রচার করা হবে এবারের ফুটবল বিশ্বকাপের সবকটি ম্যাচ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কেনার বিষয়টি সংশ্লিষ্ট তিনটি টেলিভিশন সূত্র নিশ্চিত করেছে।

টি-স্পোর্টসের এক কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেন, আমরা বিটিভির কাছ থেকে স্বত্ব নিশ্চিতকরণের চিঠি পেয়েছি। আমরা বিশ্বকাপ খেলা দেখাবো।’ একইসাথে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিও খেলা সম্প্রচারের আনুষ্ঠানিক চিঠি পেয়েছে বলে জানা গেছে।

শুরুতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড ফিফার কাছ থেকে বাংলাদেশের জন্য একক সম্প্রচারস্বত্ব কিনেছিল। কিন্তু স্থানীয় বাজারে ভ্যাট ও ট্যাক্স মিলিয়ে প্রায় ২০০ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয়ে একপর্যায়ে চুক্তি থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়।

তবে সবশেষ কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতায় স্বত্বমূল্য এক ধাক্কায় অনেকটা কমে আসে। জানা গেছে, চূড়ান্তভাবে এবার স্বত্বমূল্য ৩০ লাখ থেকে ৪০ লাখ ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার সমান।

টেলিভিশন পর্দার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও খেলা দেখার দারুণ সুযোগ থাকছে এবার। বাংলাদেশে ডিজিটাল বা ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। ফলে মোবাইল ও স্মার্ট ডিভাইসে বাংলালিংকের ওটিটি সেবা ‘টফি’ এবং গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’-এ ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। ফুটবল ইতিহাসের এবারই প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

৩৯ দিনব্যাপী এই মেগা টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ দেশের ১৬টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে। এই ১৬টি ভেন্যুর মধ্যে ১১টিই থাকছে যুক্তরাষ্ট্রে। এ ছাড়া মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জমকালো ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa