ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম জয় পেল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ১৭ বার পঠিত
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম জয় পেল মেক্সিকো

দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম জয় পেল মেক্সিকো। আজ শুক্রবার (১২ জুন) মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো।

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে ফ্রান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল মেক্সিকো। সেবার ৪-১ ব্যবধানে হেরেছিল তারা। ২০ বছর পর ১৯৫০ সালে দ্বিতীয়বার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিলের বিপক্ষে। সেবার ৪-০ ব্যবধানে হেরেছিল তারা।

এরপর ১৯৫৪ বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। সেবার হারের ব্যবধান ছিল আরো বড়, ৫-০ গোলের। পরবর্তীতে ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ৩-০ এবং ১৯৬২ বিশ্বকাপে আবারো ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে হারে মেক্সিকো।

১৯৭০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করে মেক্সিকো। এরপর ২০১০ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করে ১-১ গোলের ব্যবধানে।

১৬ বছর পরে এসে আবারো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো। ঘরের মাঠে এবার পুরোনো ইতিহাস আর আক্ষেপ ভুলে নতুন ইতিহাস লিখল তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa