ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বিশ্বকাপে মহামারির আতঙ্ক, বিশেষ পদক্ষেপ নিল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক
শনিবার, ৩০ মে ২০২৬   ১২ বার পঠিত
বিশ্বকাপে মহামারির আতঙ্ক, বিশেষ পদক্ষেপ নিল মেক্সিকো

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহও বাকি নেই। এই সময়ে মেক্সিকোর তিনটি বিমান সংস্থা মধ্য আফ্রিকার কিছু দেশের যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ ওই অঞ্চলে মারাত্মক ইবোলা রোগের প্রাদুর্ভাব চলছে।

মেক্সিকোর সবচেয়ে বড় বিমান সংস্থা অ্যারোমেক্সিকো সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘যেসব যাত্রী গত ২১ দিনের মধ্যে উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা দক্ষিণ সুদানে ছিলেন, তাদের বিমানে করে মেক্সিকোয় প্রবেশ করতে দেওয়া হবে না।’

কম খরচের বিমান সংস্থা ভিভা এবং ভোলারিসও একই ধরনের নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। এই নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য কার্যকর থাকবে। এই দুটি বিমান সংস্থা বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে চলাচল করে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এখন ভয়াবহ ইবোলার প্রকোপের মধ্যে আছে। তারপরও দেশটি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তারা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে তাদের প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে।

কানাডাসহ উত্তর আমেরিকার তিনটি দেশ মিলে এবারের বিশ্বকাপ আয়োজন করছে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে উদ্বোধনী ম্যাচ হবে।

কঙ্গোর দলটি এখন বেলজিয়ামে অনুশীলন করছে। টুর্নামেন্ট চলাকালে তারা যুক্তরাষ্ট্রের দক্ষিণের শহর হিউস্টনে থাকার পরিকল্পনা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ১৫ মে থেকে কঙ্গোতে ইবোলায় ১৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরও ২২৩ জনের মৃত্যু সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। এর মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১২৫ এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ৯০০-র বেশি।

এবারের প্রকোপের জন্য বান্দিবুগিও ধরনের ইবোলা ভাইরাস দায়ী। এই ধরনের ইবোলার এখন পর্যন্ত কোনো টিকা বা চিকিৎসা নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa