ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বিশ্বকাপে মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ১১ বার পঠিত
বিশ্বকাপে মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত  

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামলেন নেইমার। আর মাঠে নেমেই ব্রাজিলের ফুটবল ইতিহাসে গড়লেন একটি অনন্য রেকর্ড। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কাফ ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে সুস্থ হয়ে ফিরেই নিজের চতুর্থ বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার।

এবার ২০২৬ আসরে মাঠে নামার মাধ্যমে তিনি ব্রাজিলের ইতিহাসে মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপের মূল পর্বে খেলার বিরল রেকর্ড গড়লেন। নেইমারের আগে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার জালমা সান্তোস, ফুটবল সম্রাট পেলে এবং সাবেক অধিনায়ক কাফু।

দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরাটা নেইমারের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্টের গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সেই কঠিন সময় পেরিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই তারকা।

স্কটল্যান্ডকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa