ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

বেঁচে আছেন, ভালো আছেন হিজবুল্লাহ প্রধান, ইসরায়েলের দাবি নিহত

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪   ৬১ বার পঠিত
বেঁচে আছেন, ভালো আছেন হিজবুল্লাহ প্রধান, ইসরায়েলের দাবি নিহত

লেবাননের নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করা। আশঙ্কা করা হচ্ছিল, নাসরুল্লাহ এই হামলায় আহত অথবা নিহত হয়েছেন। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন এবং ভালো আছেন। নাসরুল্লাহর ঘনিষ্ঠজনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থাটি।

এদিকে হিজবুল্লাহর আরেকটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, নাসরুল্লাহ ভালো আছেন।

হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছে, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল।

বৈরুতে এই হামলা চালানোর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন। ওই সময় তিনি জানান, লক্ষ্য অর্জন করার আগে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান বন্ধ হবে না। তার এই ভাষণের এক ঘণ্টার মধ্যে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী।

হিজবুল্লাহ প্রধান বেঁচে গেলেও শুক্রবারের এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যেখানে বিমান হামলা চালানো হয়েছে সেখানে বেশ কয়েকটি উঁচু ভবন একেবারে ধসে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেক আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa