ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ভালোবেসে নিজেকে বিয়ে, ২৪ ঘণ্টার মধ্যে যা ঘটল

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   ৪৫৪ বার পঠিত
ভালোবেসে নিজেকে বিয়ে, ২৪ ঘণ্টার মধ্যে যা ঘটল

আত্মপ্রেম তো থাকবেই, তাই বলে নিজেই নিজেকে বিয়ে! শুধু তাই না বিয়ের পর মানসিক অবস্থার বড় পরিবর্তন এসেছে এই তরুণীর।

শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে সোফি মৌরের সঙ্গে। বিষয়টা একটু বিস্তারিত বলা যাক। গত ফেব্রুয়ারিতেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সোফি। সাদা গাউন পরে কনের বেশে বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিলেন তিনি। সোফি এও জানিয়েছিলেন যে তিনি এই আনন্দকে সেলিব্রেট করতে নিজে হাতে কেকও বানিয়েছেন। সেই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকে এমন কাণ্ডকে পাগলামির আখ্যা দিলেও নেটিজেনদের একাংশ তাকে সমর্থনও জানিয়েছিল।

অনেকে বলেছিল, নিজেকে এভাবেও ভালোবাসা যায়, না দেখলে বিশ্বাস হয় না। নারীরা নিজেদের সুন্দরভাবে সেলিব্রেট করতে পারে। এমন কথাও বলেছিলেন কেউ কেউ। কিন্তু এত ইতিবাচক প্রতিক্রিয়ায় কার্যত পানিই ঢেলে দেন ২৫ বছরের সোফি। ২০ ফেব্রুয়ারি বিয়ের ২৪ ঘণ্টা পরই নিজের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি। জানান, বিষয়টা তার আর ভালো লাগছে না। তাই এবার ডিভোর্স চান। সম্প্রতি নিজের ডিভোর্সের পরিকল্পনার কথা জানিয়েছেন সোফি। আর তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ঠাট্টা-মশকরা করা হচ্ছে।

অনেকে লিখছেন, এমন সিদ্ধান্ত কেন নেয়া যা ২৪ ঘণ্টাও টেকে না? অনেকের আবার দাবি, শুধুমাত্র খবরে আসতেই এত ‘নাটক’ করেছেন সোফি। এই বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে আপনার কী মত?

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa