ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ২৮ জুন ২০২৬   ১৪ বার পঠিত
ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

ছবি: সংগৃহীত  

ভেনিজুয়েলায় আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পে শনিবার (২৭ জুন) মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে এবং তিন হাজার ২৩৮ জন আহত হয়েছেন। ভেনিজুয়েলায় আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পে শনিবার (২৭ জুন) মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ভূমিকম্পে তিন হাজার ২৩৮ জন আহত হয়েছেন এবং তিন হাজার ১৪২টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। ভেনিজুয়েলার ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রদ্রিগেজ বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য ৩০ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সামরিক বাহিনীর সদস্য, পুলিশ কর্মকর্তা, ডাক্তার, প্যারামেডিক ও মনোবিজ্ঞানীরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য কাজ করছেন।

এর আগে, গত বুধবার ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাচুই রাজ্যের ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হেনেছে। অন্যদিকে, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।

আরও পড়ুন: রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

রদ্রিগেজ বলেন, দেশে জোড়া ভূমিকম্প আঘাত হানার পর থেকে ৪৩০টি আফটারশক হয়েছে।

তিনি জানান, দেশটি এখন পর্যন্ত ২১টি আন্তর্জাতিক প্রতিনিধি দলের কাছ থেকে সহায়তা পেয়েছে। প্রতিনিধি দলগুলোতে দুই হাজারেরও বেশি ত্রাণকর্মী রয়েছে।

রদ্রিগেজ বলেন, এই আন্তর্জাতিক সহায়তার মধ্যে রয়েছে ৯৬টি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর, ৪০টি কার্গো, ৩২টি পরিবহন যানবাহন, ১০৩ দশমিক ৭টন উদ্ধার সরঞ্জাম এবং ৩টন চিকিৎসা সামগ্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa