ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২৯ জুন ২০২৬   ১২ বার পঠিত
ভেনেজুয়েলায় আড়াই লাখ ডলার অনুদান দিলেন নেইমার

ছবি: সংগৃহীত  

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি উদ্ধার ও মানবিক সহায়তার জন্য আড়াই লাখ ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র।

এ তথ্য জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম। প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করতে ব্যয় করা হবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।

সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে কমপক্ষে ১৪৩০ জন নিহত হয়েছেন। তিনি জানান, ৩২৩৮ জন আহত হয়েছেন এবং ৩১৪২টি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনও জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং ভারী যন্ত্রপাতির অভাব ও বারবার আফটারশকের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

এদিকে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, দলের তারকা ফরোয়ার্ড নেইমারের চোট থেকে সেরে ওঠার পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন তিনি আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে খেলতে পারবেন। ব্রাজিল তাদের ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এ জাপানের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলত্তি বলেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ৩৪ বছর বয়সী নেইমার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। তবে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানো ম্যাচের শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa