ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত  

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম ক্লেইবার মোরান। তার এই অলৌকিক উদ্ধারকে আশার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের নেতারা।

বুধবার (১ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

জর্ডানের একটি উদ্ধারকারী দল জানিয়েছে, লা গুয়াইরা অঙ্গরাজ্যের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে জীবিত বের করে আনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, এই উদ্ধার অভিযানের সফলতা দুর্যোগের মধ্যে ‘আশার এক মুহূর্ত’ হয়ে এসেছে।

জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার করার পরপরই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, রাজধানী কারাকাসে তার চিকিৎসা চলছে।

গত সপ্তাহে, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৯শ’ ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের ভয়াবহ হামলা

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সতর্ক করে বলেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দশ হাজারো মানুষ জরুরি খাদ্য ও আশ্রয়ের সংকটে রয়েছেন। সংস্থাটি জানায়, লা গুয়াইরায় খাদ্যসংকট ব্যাপক আকার ধারণ করেছে। মৌলিক সেবাগুলো ভেঙে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ভেনেজুয়েলার স্বাস্থ্যব্যবস্থা বর্তমানে চরম চাপের মধ্যে রয়েছে। সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার সতর্ক করে বলেন, টিকাদানের হার কম থাকায় হামসহ টিকায় প্রতিরোধযোগ্য বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa