ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে দুই হাজার ৬৪৫

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে দুই হাজার ৬৪৫

ছবি: সংগৃহীত  

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৪৫ জনে। একইসঙ্গে এসময় আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। শনিবার (৪ জুলাই) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, ৭ মাত্রার বেশি শক্তির দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। এতে ১৮৯টি ভবন পুরোপুরি ধসে পড়ে এবং মোট ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। উদ্ধারকাজে ৩ হাজার ৩০০-এর বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি কারাকাস সরকার প্রায় ত্রিশ হাজার জন কর্মী মোতায়েন করেছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে।

এদিকে এ পর্যন্ত মোট ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তাও জোরদার হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ১৪টি সদস্য দেশের উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা সমন্বয় করছে। এছাড়া মেক্সিকো উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও জরুরি আশ্রয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa