ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

মন্ত্রণালয়ে বিস্ফোরণ, সহকর্মীদের সঙ্গে নিহত আফগান মন্ত্রী

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   ৬১ বার পঠিত
মন্ত্রণালয়ে বিস্ফোরণ, সহকর্মীদের সঙ্গে নিহত আফগান মন্ত্রী

আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী একটি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন। কাবুলে তার মন্ত্রণালয়ের অফিসে বুধবার এ বিস্ফোরণ হয়। একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে।

 

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে সূত্রটি বলেছে, ‘দুঃখজনকভাবে, শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে এবং মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি তার কিছু সহকর্মীর সঙ্গে নিহত হয়েছেন।

’ বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলার ফলে হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

এএফপি জানিয়েছে, খলিল উর-রহমান হাক্কানি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আছেন এবং কখনোই তিনি স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়া বের হতেন না। তিনি তালেবান সরকারের প্রভাবশালী নেতা জালালুদ্দিন হাক্কানির ভাই ছিলেন, যিনি হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। তালেবানের দুই দশকব্যাপী বিদ্রোহের সবচেয়ে সহিংস আক্রমণগুলোর জন্য দায়ী এই নেটওয়ার্ক।

এ ছাড়া বর্তমান আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা ছিলেন খলিল।

হাক্কানি পরিবার তালেবান সরকারের মধ্যে প্রভাব অর্জনের জন্য লড়াই করছে বলে মনে করা হয়। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, হাক্কানি পরিবারকে একটি প্রভাবশালী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা তালেবানের কান্দাহারভিত্তিক সর্বোচ্চ নেতার ইসলামী আইন প্রয়োগের কঠোর অনুসারী দলের বিপরীতে।

 

এদিকে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রাদেশিক গভর্নর, কমান্ডার ও ধর্মীয় নেতারা রয়েছেন।

 

তাদের অধিকাংশই ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর দাবীকৃত হামলায় নিহত হয়েছেন।

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa