ঢাকা
১৫ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

মানুষ কী চায়? বুঝতে পারে ঘোড়া

বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   ৩৬৬ বার পঠিত
মানুষ কী চায়? বুঝতে পারে ঘোড়া

আমরা বুঝে না বুঝে বলে দেই ‘অবুঝ প্রাণী’। ঘোড়াকে দেখেও আপনাকে হয়তো তাই মনে হবে। ঘোড়াও মানুষকে বুঝতে পারে এবং সে কি চায় সেটাও সে মানুষকে জানাতে পারে- বিজ্ঞানীরা এমনটাই জানাচ্ছে।

শুধু তাই না, পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। অর্থাৎ তারা মানুষকে বুঝতে পারে এবং তারা কি বলছে সেটাও তারা মানুষকে বোঝাতে চেষ্টা করতে পারে। এই গ্রুপে এখন যোগ দিয়েছে ঘোড়াও।

বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, এই প্রাণীটিও মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে। আর এই কাজটি তারা করে বিভিন্ন প্রতীকের দিকে ইশারা করার মাধ্যমে। এই পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা কয়েকটি ঘোড়াকে প্রশিক্ষণ দিয়েছেন।

এসব ঘোড়াকে বলা হয়েছে তারা যদি গায়ে কম্বল জড়াতে চায় তাহলে তাদের মুখে পড়ানো ঠুলি দিয়ে একটি বোর্ড স্পর্শ করে দেখায়। কোনো জিনিসের দিকে ইঙ্গিত করার মাধ্যমে আরো যেসব প্রাণী মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারে তাদের মধ্যে রয়েছে গরিলা, শিম্পাঞ্জি ও বানর জাতীয় প্রাণী এবং ডলফিন।

নরওয়ের পশুরোগ বিষয়ক একটি ইন্সটিটিউটের বিজ্ঞানী ড. সেসিলি মেডেল এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলছেন, এই গবেষণায় ঘোড়ার কাছে কীভাবে জানতে চাওয়া যায় যে সে কম্বল পড়তে চায় কীনা – তার একটি উপায় খুঁজে বের করা।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa