ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি পাঠানো নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর সফর

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   ১৪ বার পঠিত
মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি পাঠানো নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর সফর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত  

মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি পাঠানো নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটিতে সফর করছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পর বৈদেশিক কর্মসংস্থানের দ্বিতীয় বৃহৎ গন্তব্য হলো মালয়েশিয়া। দেশটিতে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো, কর্মীদের অধিকার-সুরক্ষা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক বোঝাপড়া আরও জোরদার করাই প্রধানমন্ত্রীর সফরের অন্যতম লক্ষ্য।

দেশটিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে এ সফরে অনুরোধ থাকতে পারে। পাশাপাশি শ্রমিক পাঠাতে দুর্নীতি ঠেকাতে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক কর্মসংস্থানের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন। প্রতিবছর তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে সরকার।

আরও পড়ুন: গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের তাৎপর্য শুধু শ্রমবাজারেই সীমাবদ্ধ নয়। ভারত ও চীনের মতো আঞ্চলিক শক্তিধর দেশগুলোর প্রভাব-প্রতিযোগিতার মধ্যে মালয়েশিয়াকে প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া বিএনপি সরকারের ভারসাম্যপূর্ণ ও বহুমুখী কূটনীতিরও একটি বার্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa