ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

মির্জা ফখরুলের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪   ৩৬ বার পঠিত
মির্জা ফখরুলের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে সাক্ষাৎ করতে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও উপ-হাইকমিশনার প্রভন বাধে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এসেছেন তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ তুলে ধরে এসব সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে ভারতকে।

উত্তরে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। একইসঙ্গে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও সুস্থ করতেও আগ্রহী তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এ ঘটনার পর বিএনপির সঙ্গে ভারতীয় কোনও প্রতিনিধি দলের এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

মির্জা ফখরুলের সাথে ছিলেন বিএনপি ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa