ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

যে ১০টি দেশে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি

শুক্রবার, ২৪ জুলাই ২০২০   ৪০১ বার পঠিত
যে ১০টি দেশে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ বিষয়ক তথ্যেরভিত্তিতে এই রিপোর্টে রয়েছে করোনা সংক্রমণে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর কথা।

তথ্য অনুযায়ী;
১. মার্কিন যুক্তরাষ্ট্র : করোনা সংক্রমণের হিসেবে এখনও শীর্ষস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৮ লাখ ৩০ হাজার ৯২৬ জন মোট আক্রান্ত সেখানে। সেরে উঠেছেন ১১ লাখ ৬০ হাজার ৮৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনের। করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

২. ব্রাজিল : ব্রাজিলেও হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। মোট আক্রান্ত ২১ লাখ ১৮ হাজার ৬৪৬। প্রাণ হারিয়েছে ইতোমধ্যে ৮০ হাজার ১২০ জন। আবার সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৪ হাজার ৩০০ জন।

৩. ভারত : এশিয়ায় সর্বোচ্চ সংক্রমিত দেশ এই মুহূর্তে ভারত। বিশ্বে করোনা সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট আক্রান্ত ১১ লাখ ৫৫ হাজার ৩৩৮ জন। সুস্থ হয়েছে ৭ লাখ ২৪ হাজার ৫৭৮ জন। কিন্তু মারা গেছে ২৮ হাজার ৮২ জন।

৪. রাশিয়া : সংক্রমণের হিসাবে চতুর্থ স্থানে রাশিয়া, মোট আক্রান্ত ৭ লাখ ৮২ হাজার ৪০। করোনা সংক্রমণে মারা গেছেন ১২ হাজার ৫৬১ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৩৯৭ জন।

৫. দক্ষিণ আফ্রিকা : পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানে মোট আক্রান্ত ৩ লাখ ৭৩ হাজার ৬২৮ জন। প্রাণ হারিয়েছে ৫ হাজার ১৭৩ জন। ভালো হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৬৫ জন।

৬. পের : ষষ্ঠ স্থানে রয়েছে পেরু। সেখানে মোট আক্রান্ত ৩ লাখ ৫৩ হাজার ৫৯০ জন। মারা গেছে ১৩ হাজার ১৮৭ জন। সুস্থ হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১ জন।

৭. মেক্সিকো : দক্ষিণ অ্যামেরিকার আরেক দেশ মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৯৬। প্রাণ হারিয়েছে ৩৯ হাজার ৪৮৫ জন। সেরে উঠেছে ২ লাখ ৬৩ হাজার ৯২ জন।

৮. চিলি : অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ অ্যামেরিকার দেশ চিলি। মোট আক্রান্ত ৩ লাখ ৩০ হাজার ৯৩০ জন। মারা গেছেন ৮ হাজার ৫০৩ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ১ হাজার ৭৯৪ জন।

৯. যুক্তরাজ্য : নবম স্থানে যুক্তরাজ্য। মোট আক্রান্ত ২ লাখ ৯৬ হাজার ৯৪৪ জন। মারা গেছেন ৪৫ হাজার ৩৯৭ জন। জনস হপকিনস বিশ^বিদ্যালয়ের তথ্য বলছে যে, সেখানে সেরে উঠেছেন ১ হাজার ৪১৩ জন। কিন্তু এ বিষয়ে সম্পূর্ণ হালনাগাদ তথ্য জানা যায়নি।

১০. ইরান : সংক্রমণের সংখ্যার বিচারে দশম স্থানে রয়েছে ইরান। মোট আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ২০২ জন। মারা গেছে ১৪ হাজার ৪০৫ জন। সেরে উঠেছে ২ লাখ ৪০ হাজার ৮৭ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us